বিদ্যালয়ের এক কেরাণিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার অপরাধে প্রায় নয় বছর পর চারজনকে যাবজ্জীবন সাজার নির্দেশ দিল আদালত। যাবজ্জীবনের পাশাপাশি পঁচিশ হাজার টাকা করে জরিমানা এবং তা না দেওয়ায় আরও আড়াই বছরের কারাবাসের নির্দেশ দিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা এসিজেএম ফাস্ট ট্র্যাক সেকেন্ড বিচারক অরুন কুমার রায়। এদিন করণদীঘি থানার কামারতোর এলাকার সেন্টু আলী, নবাব, তৈমুর শেখ ও ইমাম শেখ এই চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক। ঘটনার বিবরণে সরকারি কৌঁসুলি মুক্তার আলম জানান,গত ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় কামারতোর এলাকাতেই মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের কেরাণি আরশাদ আলী(৪০)। সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী লোহার রড দিয়ে পিটিয়ে তাকে খুন করে বলে অভিযোগ। রাজনৈতিক আক্রোশের জেরেই ষড়যন্ত্র করে এই খুনের ঘটনা। মৃত আরশাদ আলীর ভাই নৌসাদ আলী জানান,আমরা আদালতের এই রায়ে খুশি।
উত্তরদিনাজপুর